ভালুকায় সাইনবোর্ড টানিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ ভালুকায় সাইনবোর্ড টানিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ – SF TV
  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Headline
ভালুকায় জনসেবা হোমিও হল সিলগালা, চিকিৎসক রেহেনার ৪ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা ভালুকায়  বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ  দূরত্ব ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ভালুকায় সাইনবোর্ড টানিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ

ভালুকা প্রতিনিধি ঃ / ১৩৩ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাশর গ্রামে সাইনবোর্ড টানিয়ে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ভালুকা মডেল থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর গ্রামের মৃত আবুল হাসেম ফকিরের ছেলে মো. সেলিম ফকির ও তার ভাই দান ও পৈত্রিক সূত্রে কাশরগড় মৌজার ৫৫শতক জমির মালিক। বহুদিন যাবৎ তারা ওই জমি ভোগদখলে আছেন। কিন্ত প্রতিবেশী মৃত সুলতানের ছেলে মো. বাবুল মিয়া গং

গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ভাড়াটিয়া লোকজন নিয়ে সাইনবোর্ড টানিয়ে, খুঁটি পুতে ওই জমি জবরদখল করতে গেলে জমির মালিকানা দাবিদারগণ তাদেরকে বাধা দেয়। এ সময় প্রতিপক্ষরা বাধাদানকারীদের গালিগালাজ, ভয়ভীতি দেখিয়ে খুনজখমের হুমকী দেয়। ওই ঘটনায় বিল্লাল হোসেন (৫০), মো. বাবুলসহ (৩৫) পাঁচজনের নাম  উল্লেখ ও অজ্ঞাত ৩-৪জনকে আসামী করে ভালুকা মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে।

জমির মালিকানা দাবিদার মো. সেলিম ফকির জানান, দান ও পৈত্রিক সূত্রে তারা ওই জমির মালিক হিসেবে ভোগদখলে আছেন এবং কারো কাছে বিক্রি করেননি।
অভিযুক্ত মো. বাবুল মিয়া বলেন, তিনি কারো জমি দখল করেননি। সেলিম ফকিরদের জমি তাদের দখলেই আছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ওই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category