চরপুটিমারীকে মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার সরকার আলী ব্যাপারীর চরপুটিমারীকে মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার সরকার আলী ব্যাপারীর – SF TV
  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
Headline
ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে ময়মনসিংহ রেঞ্জ কমান্ডার মোল্যাহ আবু সাইদ ও জেলা কমান্ড্যান্ট, সোহেলুর রহমান এর পূজামণ্ডপ পরিদর্শন ফুলবাড়িয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্য ব্রিফিং কার্যক্রম সম্পন্ন ভালুকায় জনসেবা হোমিও হল সিলগালা, চিকিৎসক রেহেনার ৪ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা ভালুকায়  বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ  দূরত্ব ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ

চরপুটিমারীকে মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার সরকার আলী ব্যাপারীর

Reporter Name / ১৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জামালপুর প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলার ১১ নং চরপুটিমারী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়ে আলোচনায় রয়েছেন সাবেক ইউপি সদস্য মোঃ সরকার আলী ব্যাপারী। দলীয় মনোনয়ন, জনগণের প্রত্যাশা ও ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

সরকার আলী ব্যাপারী বলেন, ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যেই চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। জনগণ আমার অতীতের কাজ ও মানুষের সঙ্গে আমার সম্পর্ক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন।
দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি আমার আস্থা আছে। দল যাকে যোগ্য মনে করবে, সেই সিদ্ধান্তকে সম্মান করব। মনোনয়ন না পেলে জনগণ যদি আমাকে সমর্থন দেয় আমি নির্বাচন করবো।

চরপুটিমারী ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সরকার আলী ব্যাপারী বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের জরুরি সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। রাস্তা-ঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষির আধুনিকায়ন, যুবকদের কর্মসংস্থান এবং মানুষের সরকারি সেবা নিশ্চিত করাকে গুরুত্ব দেওয়া হবে।
তার প্রচারপত্রে চরপুটিমারীকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ, আধুনিক ও পরিকল্পিত কৃষি, ডিজিটাল স্বাস্থ্যসেবা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, কর্মসংস্থান এবং পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

মাদক ও কিশোর অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, অভিভাবক ও তরুণ সমাজকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
সরকারি সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতার বিষয়ে তার বক্তব্য, যোগ্যতার ভিত্তিতে সরকারি সুবিধাভোগীর তালিকা করা হবে। দলীয় পরিচয় বা ব্যক্তিগত প্রভাবের কারণে কেউ যেন বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করতে চাই।

চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার কথাও জানান তিনি। তার ভাষায়, জনগণের অর্থের প্রতিটি ব্যবহারে স্বচ্ছতা থাকতে হবে। পাঁচ বছর পর জনগণ যেন আমার কাছে কাজের হিসাব চাইতে পারে আমি সেই জবাবদিহির মধ্যেই থাকতে চাই।

নির্বাচনে জয়-পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, জনগণের রায়ই চূড়ান্ত। নির্বাচনে যে ফলাফলই হোক, মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
চরপুটিমারী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সরকার আলী ব্যাপারীর প্রার্থিতা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন, নির্বাচনী প্রক্রিয়া এবং ভোটারদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে তার রাজনৈতিক পথচলার পরবর্তী অধ্যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category