ময়মনসিংহের ধোবাউড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ইমরান সালেহ প্রিন্স বলেন, “কয়লা ধুইলে ময়লা যায় না।” তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মানুষ হত্যার অভিযোগ তুলে বলেন, “কত মানুষের বুক খালি করেছে। এর পরেও তাদের কোনো অনুশোচনা নেই। তাদের চরিত্রের কোনো পরিবর্তন নেই।”
তিনি সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সর্বদা সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, আব্দুল কুদ্দুছ, আব্দুল মোমেন শাহীন, যুবদল উত্তর জেলা আহ্বায়ক আবুল কাসেম ডলার, কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।