ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে মসিকের আয়োজনে সচেতনতামূলক সাইকেল র‍্যালি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে মসিকের আয়োজনে সচেতনতামূলক সাইকেল র‍্যালি – SF TV
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিক্ষোভ মিছিল ছয় মাস পূর্তিতে জনতার মুখোমুখি মসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন ভালুকায় পল্লী বিদ্যুতের ছিঁড়া তারে জড়িয়ে দুই বৃদ্ধ’র মৃত্যু ত্রিশালে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ত্রিশালে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে মসিকের আয়োজনে সচেতনতামূলক সাইকেল র‍্যালি ধোবাউড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ ও মিছিল ‎ধোবাউড়ায় মাদক প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় এডভোকেসি সংলাপ মশাখালী ইউনিয়নবাসীর সেবক হতে চান বোরহান উদ্দিন নাজমুল চরপুটিমারীকে মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার সরকার আলী ব্যাপারীর

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে মসিকের আয়োজনে সচেতনতামূলক সাইকেল র‍্যালি

Reporter Name / ১০৭ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ ইং উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে সচেতনতামূলক সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি টাউন হল, নতুনবাজার, গাঙ্গিনারপাড় হয়ে বাঘমারা এলাকা দিয়ে চরপাড়া মোড়, ময়মনসিংহ মেডিকেল কলেজ গেইট অতিক্রম করে টাউন হল অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ করা হয়েছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন উদ্যোগে আয়োজিত এ সাইকেল র‍্যালিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির, ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান,মসিক নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, জেলা ক্রীড়া অফিসার আল আমিন, মসিক যান্ত্রিক মহাব্যবস্হাপক রাজিব উল আহসান, মসিক ইঞ্জিনিয়ার শফি কামাল,ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান,ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আজাহারুল ইসলাম, ইঞ্জিনিয়ার মানুন,দীপক মজুমদার, কাঞ্চন কুমার নন্দী,সাইফুল ইসলাম সাজুসহ অন্যান্য সিটি কর্মকর্তা, উপজেলা প্রশাসনের প্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ আরোও অনেকেই।

সকলেই সাইকেল নিয়ে র‍্যালীতে অংশগ্রহণ করে। র‍্যালির মাধ্যমে নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধ, মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়েছে।

র‍্যালি শেষে টাউন হল অডিটোরিয়াম প্রাঙ্গণে অংশগ্রহণকারীদের মাঝে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকের পক্ষ থেকে সকালের নাস্তা পরিবেশন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category