ত্রিশালে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ত্রিশালে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার – SF TV
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিক্ষোভ মিছিল ছয় মাস পূর্তিতে জনতার মুখোমুখি মসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন ভালুকায় পল্লী বিদ্যুতের ছিঁড়া তারে জড়িয়ে দুই বৃদ্ধ’র মৃত্যু ত্রিশালে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ত্রিশালে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে মসিকের আয়োজনে সচেতনতামূলক সাইকেল র‍্যালি ধোবাউড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ ও মিছিল ‎ধোবাউড়ায় মাদক প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় এডভোকেসি সংলাপ মশাখালী ইউনিয়নবাসীর সেবক হতে চান বোরহান উদ্দিন নাজমুল চরপুটিমারীকে মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার সরকার আলী ব্যাপারীর

ত্রিশালে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

Reporter Name / ৬১ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ত্রিশাল থানাধীন ৭ নম্বর হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আবদুল মতিন ওরফে মতি মেম্বার (৫২)। তিনি ৭ নম্বর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। অপরজন মো. শাকিরুজ্জামান কাঞ্চন (৪৭), যিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, তারা ত্রিশাল থানায় সন্ত্রাসবিরোধী আইনে রুজু করা একটি মামলার আসামি।

অভিযানের বিষয়ে ত্রিশাল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category