ছয় মাস পূর্তিতে জনতার মুখোমুখি মসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন ছয় মাস পূর্তিতে জনতার মুখোমুখি মসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন – SF TV
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিক্ষোভ মিছিল ছয় মাস পূর্তিতে জনতার মুখোমুখি মসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন ভালুকায় পল্লী বিদ্যুতের ছিঁড়া তারে জড়িয়ে দুই বৃদ্ধ’র মৃত্যু ত্রিশালে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ত্রিশালে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে মসিকের আয়োজনে সচেতনতামূলক সাইকেল র‍্যালি ধোবাউড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ ও মিছিল ‎ধোবাউড়ায় মাদক প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় এডভোকেসি সংলাপ মশাখালী ইউনিয়নবাসীর সেবক হতে চান বোরহান উদ্দিন নাজমুল চরপুটিমারীকে মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার সরকার আলী ব্যাপারীর

ছয় মাস পূর্তিতে জনতার মুখোমুখি মসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ) / ৫৯ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

 

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন এর দায়িত্ব গ্রহণের ৬ মাস পূর্তি উপলক্ষে জনতার মুখোমুখি অথাৎ উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ নগরবাসীর বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সেবার বিষয়ে সরাসরি মতামত ও পরামর্শ শুনতে এ সভায় জনতার মুখোমুখি হন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। বুধবার ৩০ সেপ্টেম্বর সকালে নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নগরবাসীর বিভিন্ন নাগরিক সমস্যা, নাগরিক সেবা-সংক্রান্ত বিষয় এবং প্রত্যাশা নিয়ে সরাসরি মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ সময় নগরবাসী বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি সিটি কর্পোরেশনের সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা, সড়ক, ড্রেনেজ, জলাবদ্ধতা, মশক নিধনসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। ময়মনসিংহ সিটি করপোরেশন এর প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন নগরবাসীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিভিন্ন সমস্যা ও পরামর্শের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় নগরবাসীর সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে সিটি কর্পোরেশনের নাগরিক সেবা আরোও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত বের হয়ে আসে। পরিশেষে প্রশাসক বলেন আপনারা সবাই কষ্ট করে এসেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের অনেক সমস্যার কথাই আমি শুনেছি, আমার মাত্র ৬ মাস শেষে পথ চলা শুরু,আমাকে একটু সময় দেন আমি আপনাদের যেন পরিপূর্ণ সেবা টুকু আপনাদের কাছে পৌঁছে দিতে পারি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category