ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিক্ষোভ মিছিল ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিক্ষোভ মিছিল – SF TV
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিক্ষোভ মিছিল ছয় মাস পূর্তিতে জনতার মুখোমুখি মসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন ভালুকায় পল্লী বিদ্যুতের ছিঁড়া তারে জড়িয়ে দুই বৃদ্ধ’র মৃত্যু ত্রিশালে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ত্রিশালে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে মসিকের আয়োজনে সচেতনতামূলক সাইকেল র‍্যালি ধোবাউড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ ও মিছিল ‎ধোবাউড়ায় মাদক প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় এডভোকেসি সংলাপ মশাখালী ইউনিয়নবাসীর সেবক হতে চান বোরহান উদ্দিন নাজমুল চরপুটিমারীকে মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার সরকার আলী ব্যাপারীর

ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিক্ষোভ মিছিল

রাকিবুল হাসান ফরহাদ / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে দলটির ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ অভিযোগের প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল।

কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১ অক্টোবর) ত্রিশাল উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের নির্দেশনায় মিছিলটির নেতৃত্ব দেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ।

মিছিলটি ত্রিশাল উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নকশি একাডেমি রোডে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতৃবৃন্দ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে হুঁশিয়ারি দেন। তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।

এ সময় ত্রিশাল উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৬ সালের এপ্রিলে জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিধানসহ সংশোধনী বিল পাস হয়। এর আগে জারি করা অধ্যাদেশের আওতায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category