আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন – SF TV
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline
টোকিওতে তারেক রহমান ও সানায়ে তাকাইচির দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক ফুলবাড়ীয়ার সড়ক দুর্ঘটনায় আহত মাওঃ আবু বকর সিদ্দিক মারা গেছেন ভালুকায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের পরিবারের উপর হামলা  বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগ, ভালুকায় বিউটি পার্লার মালিক আটক গাজীপুরে ভাড়া বাসায় দিনে দুপুরে তালা ভেঙে সাড়ে ৭ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি ভালুকাপাড়া মিশনের শতবর্ষ পূর্তিতে ভ্যাটিকান সিটির আর্চবিশপের আগমন ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৪৫৬ আনসার ভিডিপি সদস্যের দায়িত্ব পালনে শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন দুর্গাপূজা ভালুকায় ধানকুঁড়া রিসোর্টে অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় ৬৮ পূজান্ডপে মোর্শেদ আলমের উপহার বিতরণ

আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন

আনোয়ার হোসেন তরফদার / ২০৪ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

 

​ময়মনসিংহের ভালুকায় মাদক বিক্রির অভিযোগে মা-ছেলে পারভেজ ও পারভীন আক্তারকে পুলিশে সোপর্দ ও বসতঘরে অগ্নিসংযোগের ঘটনার পর স্থানীয় ১১ জনের বিরুদ্ধে আদালতে পারভীনের মেয়ে ঝুমা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। ময়মনসিলহের আদালতে মামলা দায়েরে করার প্রতিবাদে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

 

​সোমবার সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী ধরনীর বাঁশঝাড় এলাকায় আয়োজিত এই মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ ও সাধারণ জনগণ অংশ নেন।

 

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পারভেজ ও তার মা পারভীন আক্তার দীর্ঘদিন ধরে আওলাতলী গ্রাম ও আশপাশের এলাকায় সক্রিয়ভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এতে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ে। একাধিকবার সতর্ক করার পরও তারা মাদক ব্যবসা বন্ধ না করায় অতিষ্ঠ হয়ে গ্রামবাসী একজোট হয়ে তাদের আটক করে পুলিশে দেয়। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে সম্পূর্ণ অন্যায়ভাবে উল্টো মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া

১১ জন নিরীহ গ্রামবাসীর নামে  মিথ্যা ও হয়রানিমূলক ওই মামলা দায়ের করা হয়েছে।

 

​বক্তারা অবিলম্বে ১১ জনের বিরুদ্ধে করা ওই মিথ্যা মামলা প্রত্যাহার এবং এলাকাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে প্রশাসনের আশু ও কঠোর হস্তক্ষেপ দাবি করেন। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

 

​মানববন্ধনে মাদক নির্মূল কমিটির সভাপতি হবিরবাড়ী ইউনিয়ন যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরের নেতৃত্বে উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড সভাপতি মকবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ পাঠান, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শরাফত আলী, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন, সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ আওলাতলী গ্রামের সর্বস্তরের সচেতন জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category