ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত – SF TV
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Headline
ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার ধোবাউড়ায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চুগান উৎসব পালিত, চুগান উৎসবে জাংজিম্মিত নাচ রাইড শেয়ারিংয়ে বিশৃঙ্খলা! সমাধান প্রয়োজন মোকাররম হোসেন শুভ ত্রিশালে হাঁস মরাকে কেন্দ্র করে এয়ারটেল টাওয়ার কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ ভালুকায় উপজেলা কাপ বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, ৫-০ গোলে চ্যাম্পিয়ন গোয়ারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

আব্দুল মতিন মাসুদ,ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি / ১৯ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

শিক্ষকদের পাশে দাড়ানো,পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর এই প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

আজ ৫সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন,সরকারী ট্যাকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ আনিছুর রহমান ভূইয়া,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন সরকার মাসুদ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদানই করেন না, তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য।
বক্তারা শিক্ষকদের সামাজিক মর্যাদা ও সম্মান নিশ্চিত করার পাশাপাশি তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক-অভিভাবক ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া হলে তারা আরও উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে জাতি গঠনের দায়িত্ব পালন করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category