ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা – SF TV
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
Headline
ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার ধোবাউড়ায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চুগান উৎসব পালিত, চুগান উৎসবে জাংজিম্মিত নাচ রাইড শেয়ারিংয়ে বিশৃঙ্খলা! সমাধান প্রয়োজন মোকাররম হোসেন শুভ ত্রিশালে হাঁস মরাকে কেন্দ্র করে এয়ারটেল টাওয়ার কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ ভালুকায় উপজেলা কাপ বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, ৫-০ গোলে চ্যাম্পিয়ন গোয়ারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

আলএমরান,ফুলবাড়িয়া প্রতিনিধি / ১৫ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

‘শিক্ষকদের আগের সম্মান ফিরিয়ে আনতে শিক্ষকদেরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে’—এমন প্রত্যয় ও আহ্বানের মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রেসক্লাব প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তাকী তাজওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঞা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা জামায়াতের আমির ফজলুল হক শামীম, শূরা সদস্য আব্দুল মজিদ, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সেলিম, শিক্ষক নেতা নিজাম উদ্দিন খান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোছা. মোহসিনা খাতুন।

এ সময় শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একজন শিক্ষকের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষকদের হারানো সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারে শিক্ষকদের নিজেদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হতে হবে। শিক্ষার্থীদের সঠিকভাবে পরিচালনা এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category