ভালুকায় ৬৮ পূজান্ডপে মোর্শেদ আলমের উপহার বিতরণ ভালুকায় ৬৮ পূজান্ডপে মোর্শেদ আলমের উপহার বিতরণ – SF TV
  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Headline
ভালুকায় শ্রমিক দলের আনন্দ মিছিল  ভালুকায় থানায় অভিযোগ দেওয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ ভালুকায় চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠক ধোবাউড়ায় গ্রাম আদালতের বিচারিক সেবা জনসচেতনতা প্রচারে ভিডিও শো অনুষ্ঠিত শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন মোর্শেদ আলমের অভিনন্দন ভালুকায় ধনুয়া-ময়মনসিংহ গ্যাস পাইপলাইন প্রকল্প পরিদর্শন, ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি ময়মনসিংহের সদর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে দুবৃওরা আগুন দিয়ে আসবাবপত্র সহ কাগজ পএ পুড়িয়ে দিয়েছে ধোবাউড়ায় চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম সরকারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ভালুকায় জাহিদ মডেল স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত

ভালুকায় ৬৮ পূজান্ডপে মোর্শেদ আলমের উপহার বিতরণ

আনোয়ার হোসেন তরফদার / ১১৩ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

ময়মনসিংহের ভালুকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে ৬৮টি পূজামন্ডপে নগদ অর্থ উপহার দিয়েছেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তাঁর নিজস্ব তহবিল থেকে এ অর্থ বিতরণ করা হয়।
উপজেলার ১১টি ইউনিয়নের ৬৩টি এবং ভালুকা পৌরসভার পাঁচটিসহ মোট ৬৮টি পূজামন্ডপে তাঁর পক্ষ থেকে এ উপহার পৌঁছে দেওয়া হয়।

অসুস্থতার কারণে মোর্শেদ আলম নিজে উপস্থিত থাকতে না পারায় তাঁর প্রতিনিধিরা পূজামন্ডপগুলোর নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ ও শুভেচ্ছাবার্তা তুলে দেন। মোর্শেদ আলমের প্রতিনিধি হিসেবে মল্লিকবাড়ি ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, কাচিনা ইউনিয়নে সাদিকুর রহমান লিটন, সেলিম তালুকদার ও বাবুল সরকার, হবিরবাড়ি ইউনিয়নে শামীম আহমেদ উপহার বিতরণ করেন। ভালুকা পৌরসভাসহ অন্যান্য ইউনিয়নে ভালুকা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তিয়াস মাহমুদ শুভর নেতৃত্বে উপহার বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য রাশিদা খাতুন ও আহমেদ ইমতিয়াজ বুলবুল, রাজৈ ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাজু তালুকদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মো. তিয়াস মাহমুদ শুভ জানান, মোর্শেদ আলমের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের কাছে নগদ অর্থ ও শুভেচ্ছাবার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তিনি অসুস্থতার কারণে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও তাঁর প্রতিনিধিদের মাধ্যমে উপহার পেয়ে পূজামন্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মোর্শেদ আলমকে অভিনন্দন জানান।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে মোর্শেদ আলম প্রতিবছর তাঁর নিজস্ব তহবিল থেকে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নগদ অর্থ ও বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করে আসছেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। অসুস্থ থাকায় তাঁর প্রতিনিধিদের মাধ্যমে উপজেলার ৬৮টি পূজামন্ডপে উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category