ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ২ নম্নর পুটিজানা ইউনিয়নের গাড়াজান গ্রামে সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম আশরাফ আলী (৫২)। তিনি ওই গ্রামের লোকমান হোসেনের ছেলে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ওই কৃষি শ্রমিক শহীদ ফরাজির সবজি ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে সেচ পাম্পে লিকেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে পাশেই শিবগঞ্জ বাজারে নেয়া হলে স্হানীয় প়ল্লী চিকিৎসক শফিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
পুটিজানা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য নমজ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ স্পৃষ্টে নিহত আশরাফ আলী শ্রমিক ছিল। মানুষের বাড়ি বাড়ি কাজ করে জীবিকা নির্বাহ করত।
ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদুল হাসান জানান, এখন পর্যন্ত বিষয়টি কেউ জানায়নি। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।