ময়মনসিংহের-ধোবাউড়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অত্যন্ত আনন্দঘন ও আবেগপূর্ণ পরিবেশে বিদায় সংবর্ধনা জানানো হলো বিদায়ী সাব-রেজিস্ট্রার আজমেরী নির্ঝর-কে।
২৮ অক্টোবর ২০২৬ইং বুধবার বিকেলে দলিল লেখকদের আয়োজনে অনুষ্ঠিত এই বিদায় বেলায় উপস্থিত সহকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ তাঁর সুদীর্ঘ কর্মকালের চমৎকার সব স্মৃতিচারণ করেন।
ধোবাউড়াবাসীর ভালোবাসা সাথে নিয়ে তিনি তাঁর নতুন কর্মস্থল গৌরীপুর উপজেলায় যোগ দিতে যাচ্ছেন। উপস্থিত সকলে তাঁর আগামী দিনগুলোর সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।