কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহ দক্ষিণ জেলার আহবায়ক হাসনার জামান সাগর, সদস্য সচিব মুশফিকুল হক তপু এবং সিনিয়র যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম রাশেদের নির্দেশনায় ত্রিশাল উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম-এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের রেলি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম ময়মনসিংহ দক্ষিণ জেলার সম্মানিত যুগ্ন আহবায়ক আসান হাবিব কাঞ্চন সরকার এর নেতৃত্বে এক বর্ণাঢ্য রেলি ও শোভাযাত্রা পালন করা হয় এ সময় আরো উপস্থিত ছিলেন আবু সাঈদ শেখ, হিজবুল বাশার, জুয়েল মিয়া, শহিদুল কাউসার সহ আরো অনেকেই