ভালুকায় ২০ কেজি গাঁজা উদ্ধার করলো র‍্যাব ১৪ ভালুকায় ২০ কেজি গাঁজা উদ্ধার করলো র‍্যাব ১৪ – SF TV
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
Headline
আগৈলঝাড়ায় মুসলিম পরিবারের বসতভিটায় মন্দিরের জমি ট্যাগ লাগিয়ে উচ্ছেদের পায়তারা ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলামের ৩৪ তম কেন্দ্রীয় ইজতেমা শুরু ধোবাউড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ দুইজন শিক্ষার্থী ধোবাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভালুকায় শিশু ছাত্রীকে যৌন নিপীড়ন; মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ভালুকায় পিটিয়ে শিক্ষককের হাত ভেঙে দিলেন মহিলা দলের নেত্রী ও ছেলে বরিশালে সবজিতে স্বস্তি,নাগালের বাইরে মাছ মুমূর্ষ রোগীর স্বজনরা রক্ত না পেয়ে দিশেহারা, নিজেই রক্ত দিলেন চিকিৎসক মাসকান্দা বাসস্ট্যান্ডে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলনে গাড়িতে আগুন- বিক্ষোভ মিছিল শ্রমিকরা!

ভালুকায় ২০ কেজি গাঁজা উদ্ধার করলো র‍্যাব ১৪

আনোয়ার হোসেন তরফদার / ৩০৭ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

 

ময়মনসিংহের ভালুকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে ময়মনসিংহ  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। এ সময় মাদক বহনকারী   পরিবহনের  সঙ্গে জড়িত  একটি ভাইরাস গাড়ী ও চালককে আটক করা হয়েছে।

র‌্যাব-১৪-এর একটি দল গোপন সংবাদের মাধ্যমে ভালুকা গফরগাঁও সড়কের  বিরুনীয়া মোড়ে মাদকসহ একটি পিকাপ  গাড়ী ও চালককে আটক  করে।

শনিবার (১৫ আগস্ট)  সকালে প্রথমে  ভালুকা উপজেলার  বিরোনিয়ার মোড়  এলাকা ও পরে  উপজেলা পরিষদ সংলগ্নে  ওই গাড়ী পুনরায় তল্লাশি করা হয় ।

অভিযানে প্রায় ২০ কেজি  গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত গাড়ি অন্যান্য মালামাল  জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪  এর এডিশনাল এসপি  শামছুজ্জামান জানান, ভালুকা গফরগাঁও সড়ক দিয়ে মাদকের একটি বড়  চালান যাবে খবর পেয়ে আমরা এ অভিযান পরিচালনা করি।  তিনি জানান ময়মনসিংহ র‌্যাব)-১৪  এর দপ্তরে জিজ্ঞাসাবাদ শেষে ভালুকা মডেল থানায় আটককৃত অপরাধী কে  হস্তান্তর করা হবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category