ময়মনসিংহ দক্ষিণ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৩৩ সদস্যের কমিটি অনুমোদন ময়মনসিংহ দক্ষিণ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৩৩ সদস্যের কমিটি অনুমোদন – SF TV
  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Headline
ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ ময়মনসিংহ ত্রিশাল উপজেলায় মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১০ দিন ব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষনের উদ্বোধন ফুলবাড়িয়ায় ৭ নভেম্বর জাতীয় বিল্পব ওসংহতি উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান  সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তালাক দিয়েছে স্বামী! ধোবাউড়ায় জাতীয় ৫৫তম সমবায় দিবস পালিত দক্ষিণ গফরগাঁও উপজেলায় মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালী ফুলবাড়িয়া পৌর ওয়ার্ড দলনেতা সাকিব এর আয়োজনে ২০০ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্পন্ন ভালুকার মল্লিকবাড়ী ইউপি নির্বাচন ঘিরে রুহুল আমিনের শোডাউন আগৈলঝাড়ায় মুসলিম পরিবারের বসতভিটায় মন্দিরের জমি ট্যাগ লাগিয়ে উচ্ছেদের পায়তারা

ময়মনসিংহ দক্ষিণ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৩৩ সদস্যের কমিটি অনুমোদন

রাকিবুল হাসান ফরহাদ / ৫২৫ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

 

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার ১৩৩ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে হাসনাত জামান সাগরকে আহ্বায়ক এবং মুশফিকুল হক তপুকে সদস্য সচিব রাশেদুল ইসলাম (রাশেদ) কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক
করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সম্মতিক্রমে এবং সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ড. কে এম আই মন্টি, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল হক শামীম ও সাংগঠনিক সম্পাদক হেলালুজ্জামান হেলালের উপস্থিতিতে কমিটি অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের নেতৃত্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টির যৌথ স্বাক্ষরে ময়মনসিংহ দক্ষিণ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে ইঞ্জিনিয়ার মো. শাহজাহান এবং আমিনুল ইসলাম চঞ্চলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া বিভিন্ন পদে ১৩৩ সদস্যকে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠন সংশ্লিষ্টরা জানান, নতুন কমিটি ময়মনসিংহ দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করবে।
উল্লেখ্য, সংগঠনটির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১ নম্বর সম্মানিত সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category