ফুলবাড়িয়ায় আয়মন নদী খননে মাটি শূন্য হয়ে লন্ডভন্ড মন্ডলবাড়ী সেতু -নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর ফুলবাড়িয়ায় আয়মন নদী খননে মাটি শূন্য হয়ে লন্ডভন্ড মন্ডলবাড়ী সেতু -নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর – SF TV
  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Headline
ভালুকায় শ্রমিক দলের আনন্দ মিছিল  ভালুকায় থানায় অভিযোগ দেওয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ ভালুকায় চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠক ধোবাউড়ায় গ্রাম আদালতের বিচারিক সেবা জনসচেতনতা প্রচারে ভিডিও শো অনুষ্ঠিত শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন মোর্শেদ আলমের অভিনন্দন ভালুকায় ধনুয়া-ময়মনসিংহ গ্যাস পাইপলাইন প্রকল্প পরিদর্শন, ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি ময়মনসিংহের সদর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে দুবৃওরা আগুন দিয়ে আসবাবপত্র সহ কাগজ পএ পুড়িয়ে দিয়েছে ধোবাউড়ায় চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম সরকারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ভালুকায় জাহিদ মডেল স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত

ফুলবাড়িয়ায় আয়মন নদী খননে মাটি শূন্য হয়ে লন্ডভন্ড মন্ডলবাড়ী সেতু -নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর

আলএমরান,ফুলবাড়িয়া প্রতিনিধি / ৩০১ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

 

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৪ নম্বর বালিয়ান ইউনিয়নের মন্ডলবাড়ী এলাকায় আয়মন নদী খননের পর পানির তীব্র স্রোতে মন্ডলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সেতুটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। সেতুটির নিচের অংশে ফাটল ধরার পাশাপাশি দুই পাশের মাটি সরে গিয়ে সেতুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গত ২০সেপ্টেম্বর রবিবার বিকেলে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
স্থানীয়রা জানান, সম্প্রতি আয়মন নদী খননের পর পানির প্রবাহ বেড়ে যাওয়ায় নদীর তীব্র স্রোতে সেতুটির দুই পাশের মাটি সরে গেছে। সেতুর একটি অংশ ভেঙে গিয়ে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় সেতুটি পুরোপুরি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
মন্ডলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন এই সেতু পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। সেতুটির বর্তমান অবস্থায় সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে উদ্বিগ্ন থাকেন অভিভাবকেরা।

এ ছাড়া সেতুটি দিয়ে মুক্তাগাছা কালীবাড়ি, গড়বাজাইল, তেলীগ্রাম, বাজার মোহাম্মদনগর, বাজার লক্ষ্মীপুর ও ময়মনসিংহ শহরসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করেন স্থানীয়রা। পাশাপাশি নয়নমনি উচ্চ বিদ্যালয়, তেলীগ্রাম উচ্চ বিদ্যালয় ও উজ্জ্বলহাটি মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিদিন এই সেতু ব্যবহার করেন।

মন্ডলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলাম বলেন, “সেতুটি নির্মাণের ফলে ফুলবাড়ীয়া উপজেলা থেকে মুক্তাগাছা সদরের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হয়েছে। কিন্তু সম্প্রতি আয়মন নদী খননের পর পানির তীব্র স্রোতে সেতুটির দুই পাশের মাটি সরে গিয়ে সেতুটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দ্রুত সেতুটি পুনর্নির্মাণ করা প্রয়োজন।

তেলীগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন জানান, সেতুটি ২০১০-১১ সালের দিকে নির্মাণ করা হয়েছিল। তিনি বলেন, আয়মন নদীর পানির স্রোতে ইতোমধ্যে কয়েকজন দরিদ্র মানুষের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীভাঙন অব্যাহত থাকলে মন্ডলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও হুমকির মুখে পড়তে পারে।

স্থানীয়দের দাবি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সেতুটি দ্রুত পুনর্নির্মাণের পাশাপাশি নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

জানা গেছে, সেতুটি জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণের দাবিতে মন্ডলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলামসহ এলাকাবাসী ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category