ধোবাউড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ ও মিছিল ধোবাউড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ ও মিছিল – SF TV
  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Headline
ভালুকায় শ্রমিক দলের আনন্দ মিছিল  ভালুকায় থানায় অভিযোগ দেওয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ ভালুকায় চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠক ধোবাউড়ায় গ্রাম আদালতের বিচারিক সেবা জনসচেতনতা প্রচারে ভিডিও শো অনুষ্ঠিত শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন মোর্শেদ আলমের অভিনন্দন ভালুকায় ধনুয়া-ময়মনসিংহ গ্যাস পাইপলাইন প্রকল্প পরিদর্শন, ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি ময়মনসিংহের সদর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে দুবৃওরা আগুন দিয়ে আসবাবপত্র সহ কাগজ পএ পুড়িয়ে দিয়েছে ধোবাউড়ায় চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম সরকারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ভালুকায় জাহিদ মডেল স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত

ধোবাউড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ ও মিছিল

বার্নার্ড সরকার / ২৯২ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

 

ময়মনসিংহের ধোবাউড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ইমরান সালেহ প্রিন্স বলেন, “কয়লা ধুইলে ময়লা যায় না।” তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মানুষ হত্যার অভিযোগ তুলে বলেন, “কত মানুষের বুক খালি করেছে। এর পরেও তাদের কোনো অনুশোচনা নেই। তাদের চরিত্রের কোনো পরিবর্তন নেই।”

তিনি সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সর্বদা সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, আব্দুল কুদ্দুছ, আব্দুল মোমেন শাহীন, যুবদল উত্তর জেলা আহ্বায়ক আবুল কাসেম ডলার, কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category