ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা – SF TV
  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Headline
ভালুকায় চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠক ধোবাউড়ায় গ্রাম আদালতের বিচারিক সেবা জনসচেতনতা প্রচারে ভিডিও শো অনুষ্ঠিত শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন মোর্শেদ আলমের অভিনন্দন ভালুকায় ধনুয়া-ময়মনসিংহ গ্যাস পাইপলাইন প্রকল্প পরিদর্শন, ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি ময়মনসিংহের সদর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে দুবৃওরা আগুন দিয়ে আসবাবপত্র সহ কাগজ পএ পুড়িয়ে দিয়েছে ধোবাউড়ায় চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম সরকারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ভালুকায় জাহিদ মডেল স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত ভালুকায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু  ধোবাউড়া সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষায় টাস্কফোর্সের অভিযান

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

আলএমরান,ফুলবাড়িয়া প্রতিনিধি / ২৩৭ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

‘শিক্ষকদের আগের সম্মান ফিরিয়ে আনতে শিক্ষকদেরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে’—এমন প্রত্যয় ও আহ্বানের মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রেসক্লাব প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তাকী তাজওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঞা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা জামায়াতের আমির ফজলুল হক শামীম, শূরা সদস্য আব্দুল মজিদ, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সেলিম, শিক্ষক নেতা নিজাম উদ্দিন খান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোছা. মোহসিনা খাতুন।

এ সময় শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একজন শিক্ষকের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষকদের হারানো সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারে শিক্ষকদের নিজেদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হতে হবে। শিক্ষার্থীদের সঠিকভাবে পরিচালনা এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category