ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু – SF TV
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Headline
ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার ধোবাউড়ায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চুগান উৎসব পালিত, চুগান উৎসবে জাংজিম্মিত নাচ রাইড শেয়ারিংয়ে বিশৃঙ্খলা! সমাধান প্রয়োজন মোকাররম হোসেন শুভ

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু

Reporter Name / ৩৪ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

 

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জিত দাস (৩৩) নামে এক টেক্সটাইল শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সঞ্জিত দাস ভোলার লালমোহন উপজেলার অন্যদা প্রশান্ত গ্রামের প্রবীর চন্দ্র দাসের ছেলে। তিনি স্কয়ার মাস্টারবাড়ী এলাকার আরিফ টেক্সটাইলের এওপি (AOP) সেকশনে কালার ম্যান হিসেবে প্রায় আট বছর ধরে কাজ করছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে সঞ্জিত কর্মস্থলের বাইরে লাল মিয়ার বাসার পাশে কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের শর্টসার্কিট থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার পুলিশ জানায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category