ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ – SF TV
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Headline
ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার ধোবাউড়ায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চুগান উৎসব পালিত, চুগান উৎসবে জাংজিম্মিত নাচ রাইড শেয়ারিংয়ে বিশৃঙ্খলা! সমাধান প্রয়োজন মোকাররম হোসেন শুভ

ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২

আনোয়ার হোসেন তরফদার / ৩৮ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

 

ময়মনসিংহের ভালুকায় টেক্সটাইল কারখানার এক নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আল আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানার পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।

গ্রেপ্তারকৃত আল আমিন উপজেলার মল্লিকবাড়ী ইউপির নয়নপুর এলাকার মৃত আতর আলীর ছেলে এবং হুসেন একই এলাকার মোস্তফা কামালের ছেলে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামি একই এলাকার আইন উদ্দিনের ছেলে ইকবাল হোসেনকে গ্রেপ্তার করতে পুলিশের তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন মামলা তদন্ত কর্মকর্তা ও ভালুকা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মুহিদুল আলম।

জানা যায়, ভুক্তভোগী ওই নারী উপজেলার কাঠালী এলাকার স্কয়ার টেক্সকম ফ্যাক্টরিতে চাকরি করেন। গত ৪ অক্টোবর ২০২৬ তারিখ রাতে ফ্যাক্টরি ছুটি হওয়ার পর আনুমানিক রাত ১০ টার দিকে মল্লিকবাড়ী মোড় থেকে অটো রিকশাযোগে নয়নপুর এলাকায় তার এক বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। নয়নপুর ৯নম্বর এলাকায় পৌঁছালে পায়ে হেঁটে বান্ধবীর বাড়ির দিকে যাওয়ার সময় রাস্তার ওপর থেকে আসামিরা তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরবর্তীতে ১নং আসামি আল আমিনের বসত ঘরের ভেতর নিয়ে মুখ কাপড় দিয়ে বেঁধে পালাক্রমে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। নির্যাতনের পর ঘটনাটি কাউকে না বলার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিয়ে (৫ অক্টোবর) ভোর রাত ৪:৪৫ মিনিটের দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে ভুক্তভোগী ওই নারী ভালুকা মডেল থানায় এসে ওই তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি একজন পলাতক আছে, পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category