১৭ বছরে উন্নয়নের কিছুই হয়নি’—ভালুকায় বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ১৭ বছরে উন্নয়নের কিছুই হয়নি’—ভালুকায় বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ – SF TV
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Headline
আগৈলঝাড়ায় মুসলিম পরিবারের বসতভিটায় মন্দিরের জমি ট্যাগ লাগিয়ে উচ্ছেদের পায়তারা ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলামের ৩৪ তম কেন্দ্রীয় ইজতেমা শুরু ধোবাউড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ দুইজন শিক্ষার্থী ধোবাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভালুকায় শিশু ছাত্রীকে যৌন নিপীড়ন; মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ভালুকায় পিটিয়ে শিক্ষককের হাত ভেঙে দিলেন মহিলা দলের নেত্রী ও ছেলে বরিশালে সবজিতে স্বস্তি,নাগালের বাইরে মাছ মুমূর্ষ রোগীর স্বজনরা রক্ত না পেয়ে দিশেহারা, নিজেই রক্ত দিলেন চিকিৎসক মাসকান্দা বাসস্ট্যান্ডে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলনে গাড়িতে আগুন- বিক্ষোভ মিছিল শ্রমিকরা!

১৭ বছরে উন্নয়নের কিছুই হয়নি’—ভালুকায় বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

আনোয়ার হোসেন তরফদার / ৫৮ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

গত ১৭ বছর উন্নয়ন আর উন্নয়নের কথা বলতে বলতে আওয়ামী লীগ মুখে ফেনা তুলে ফেলেছে। কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পর দেখেছি, উন্নয়নের কিছুই হয়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি।

শুক্রবার ময়মনসিংহের ভালুকায় আবাসিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এর অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বাড়িতে ২০ কিলোওয়াট পিক এবং স্থানীয় বাসিন্দা মো. সোহেল রানার বাড়িতে ৫ কিলোওয়াট পিক সক্ষমতার সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ। এ সময় ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে উৎসাহিত করা হবে, যা নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category