ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলামের ৩৪ তম কেন্দ্রীয় ইজতেমা শুরু ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলামের ৩৪ তম কেন্দ্রীয় ইজতেমা শুরু – SF TV
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Headline
আগৈলঝাড়ায় মুসলিম পরিবারের বসতভিটায় মন্দিরের জমি ট্যাগ লাগিয়ে উচ্ছেদের পায়তারা ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলামের ৩৪ তম কেন্দ্রীয় ইজতেমা শুরু ধোবাউড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ দুইজন শিক্ষার্থী ধোবাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভালুকায় শিশু ছাত্রীকে যৌন নিপীড়ন; মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ভালুকায় পিটিয়ে শিক্ষককের হাত ভেঙে দিলেন মহিলা দলের নেত্রী ও ছেলে বরিশালে সবজিতে স্বস্তি,নাগালের বাইরে মাছ মুমূর্ষ রোগীর স্বজনরা রক্ত না পেয়ে দিশেহারা, নিজেই রক্ত দিলেন চিকিৎসক মাসকান্দা বাসস্ট্যান্ডে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলনে গাড়িতে আগুন- বিক্ষোভ মিছিল শ্রমিকরা!

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলামের ৩৪ তম কেন্দ্রীয় ইজতেমা শুরু

আলএমরান,ফুলবাড়িয়া প্রতিনিধি / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

 

শুরু হলো বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলামের ৩ দিনব্যাপী ৩৪ তম কেন্দ্রীয় ইজতেমা।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আন্ধারিয়াপাড়ায় কেন্দ্রীয় মারকাজ মাঠে এ বছরের ইজতেমার উদ্বোধন করেন আমীর ড. শেখ সাদি বিন আব্দুর রশীদ মাদানী।

এর আগেই দেশের বিভিন্ন জেলা থেকে তাবলীগ কর্মীদের আগমনে পরিপূর্ণ হয় ইজতেমা ময়দান ও এর আশেপাশের অঞ্চল।

এতে অংশ নিয়ে মুসল্লীরা আয়োজনের সার্বিক প্রশংসা করেন। তারা বলেন, এর মাধ্যমে দ্বীনের শিক্ষা অর্জন হবে এবং পরকালের মুক্তি অর্জনে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হচ্ছে। এছাড়াও মুসল্লীরা এখান থেকে পাপ মোচনের জন্য মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।

বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলামের আমীর ড. শেখ সাদি বিন আব্দুর রশীদ বলেন, অন্তত ৫০ টি জেলা থেকে মুসল্লীরা ইজতেমায় এসেছেন। এসময় তিনি এই ইজতেমা মানুষের কল্যাণ ও আখিরাতে মুক্তির উসিলা হবে বলে আশা প্রকাশ করেন।

ইজতেমা বাস্তবায়ন কমিটির সভাপতি আলহাজ্ব খন্দকার মাহতাব জামান জানান, আগত মুসল্লীদের থাকা খাওয়া সহ সার্বিক বিষয় ইজতেমা বাস্তবায়ন কমিটির তদারকিতে হচ্ছে। এছাড়াও প্রশাসনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ইজতেমায় ইমান ও আখলাক সহ ইসলামী ধর্মীয় রীতিনীতি সম্পর্কে আলোচনা রাখবেন দেশবরেণ্য ইসলামী আলোচকবৃন্দরা। এছাড়াও আগামী শুক্রবার জুমার নামাজে আশেপাশের অঞ্চলের বিপুলসংখ্যক মুসল্লীরা এতে অংশ নিবেন বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category