বিলাসিতা ছেড়ে সাধারণের কাতারে: প্রশংসায় ভাসছেন ধোবাউড়ার সাব-রেজিস্ট্রার রফিক ইসলাম বিলাসিতা ছেড়ে সাধারণের কাতারে: প্রশংসায় ভাসছেন ধোবাউড়ার সাব-রেজিস্ট্রার রফিক ইসলাম – SF TV
  • শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
Headline
বিলাসিতা ছেড়ে সাধারণের কাতারে: প্রশংসায় ভাসছেন ধোবাউড়ার সাব-রেজিস্ট্রার রফিক ইসলাম ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ ময়মনসিংহ ত্রিশাল উপজেলায় মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১০ দিন ব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষনের উদ্বোধন ফুলবাড়িয়ায় ৭ নভেম্বর জাতীয় বিল্পব ওসংহতি উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান  সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তালাক দিয়েছে স্বামী! ধোবাউড়ায় জাতীয় ৫৫তম সমবায় দিবস পালিত দক্ষিণ গফরগাঁও উপজেলায় মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালী ফুলবাড়িয়া পৌর ওয়ার্ড দলনেতা সাকিব এর আয়োজনে ২০০ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্পন্ন ভালুকার মল্লিকবাড়ী ইউপি নির্বাচন ঘিরে রুহুল আমিনের শোডাউন

বিলাসিতা ছেড়ে সাধারণের কাতারে: প্রশংসায় ভাসছেন ধোবাউড়ার সাব-রেজিস্ট্রার রফিক ইসলাম

সীমান্ত এলাকা ধোবাউড়া উপজেলা থেকে মাহবুব আলম সরকার / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

 

সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা বা সাব-রেজিস্ট্রার বলতেই সাধারণ মানুষের চোখের সামনে ভেসে ওঠে বিলাসবহুল প্রাইভেট কার, ভিআইপি প্রটোকল আর জাঁকজমকপূর্ণ চলাফেরার চিত্র। তবে প্রচলিত সেই ধারণাকে পাল্টে দিয়ে সাদামাটা জীবনযাপন ও নিরহংকার আচরণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সাব-রেজিস্ট্রার জনাব মোঃ রফিক ইসলাম।

২০২৬ সালের এই সময়ে দাঁড়িয়েও তিনি কোনো বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন না। প্রতিদিন সকাল ১০টার আগেই সাধারণ যাত্রীদের মতো লোকাল সিএনজিচালিত অটোরিকশায় চড়ে তিনি কর্মস্থলে পৌঁছান। সিএনজি স্টেশনে নেমে আর দশজন সাধারণ পথচারীর মতোই হেঁটে অফিসে যান। প্রথম দেখায় বোঝার কোনো উপায় নেই যে, সাধারণ পোশাকে হেঁটে চলা এই মানুষটিই উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের সর্বোচ্চ কর্মকর্তা।

সারা দিন দলিল লেখক, জমিদাতা ও গ্রহীতাদের সেবা প্রদান এবং দাপ্তরিক কাজ সুচারুভাবে সম্পন্ন করে সন্ধ্যার পর আবারও একইভাবে সাধারণ যাত্রী হয়ে সিএনজিতে চড়েই নিজ গৃহে ফেরেন তিনি। অথচ ইচ্ছা করলেই অফিসের সামনে তাঁর জন্য গাড়ি প্রস্তুত থাকতে পারত। কিন্তু ক্ষমতার দাপট বা আভিজাত্য নয়, বরং সাধারণ মানুষের কাতারে মিশে থাকতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

তাঁর এই ব্যতিক্রমী ও নির্লোভ চলাফেরা বর্তমানে ধোবাউড়া উপজেলার সর্বস্তরের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দা, দলিল লেখক ও বিভিন্ন পেশাজীবী মানুষের বিবেকে নাড়া দিয়েছে তাঁর এই সাধারণ জীবনযাপন। এলাকাবাসীর মতে, একজন সরকারি কর্মকর্তার এমন নিরহংকার আচরণ ও সময়ানুবর্তিতা বর্তমান সমাজে বিরল।

ধোবাউড়ার জনমনে এক অনুকরণীয় ইতিহাস হয়ে থাকবে সাব-রেজিস্ট্রার মোঃ রফিক ইসলামের এই সাদামাটা পথচলা। একজন ক্ষুদ্র গণমাধ্যমকর্মী হিসেবে তাঁর এই ব্যতিক্রমী ও সাবলীল জীবনযাপনের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category