ভালুকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুনের বিরুদ্ধে, যুবদল নেতার সংবাদ সম্মেলন ভালুকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুনের বিরুদ্ধে, যুবদল নেতার সংবাদ সম্মেলন – SF TV
  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Headline
ভালুকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুনের বিরুদ্ধে, যুবদল নেতার সংবাদ সম্মেলন ভালুকায় শ্রমিক দলের আনন্দ মিছিল  ভালুকায় থানায় অভিযোগ দেওয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ ভালুকায় চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠক ধোবাউড়ায় গ্রাম আদালতের বিচারিক সেবা জনসচেতনতা প্রচারে ভিডিও শো অনুষ্ঠিত শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন মোর্শেদ আলমের অভিনন্দন ভালুকায় ধনুয়া-ময়মনসিংহ গ্যাস পাইপলাইন প্রকল্প পরিদর্শন, ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি ময়মনসিংহের সদর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে দুবৃওরা আগুন দিয়ে আসবাবপত্র সহ কাগজ পএ পুড়িয়ে দিয়েছে ধোবাউড়ায় চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম সরকারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভালুকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুনের বিরুদ্ধে, যুবদল নেতার সংবাদ সম্মেলন

আনোয়ার হোসেন তরফদার / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের ভালুকায় রাজনৈতিক কার্যালয় দখলের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন পৌর যুবদলের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মাজহারুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে জড়িয়ে ছড়ানো বিভিন্ন প্রচারণাকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি এর প্রতিবাদ জানান।

লিখিত বক্তব্যে মাজহারুল ইসলাম বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁকে জড়িয়ে একটি রাজনৈতিক কার্যালয় দখলের অভিযোগে বিভিন্ন পোস্ট ও প্রচারণা চালানো হচ্ছে। এসব প্রচারণার মাধ্যমে তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো. রফিকুল ইসলাম ক্রয়সূত্রে সংশ্লিষ্ট জমির মালিকানা লাভ করেন। পরবর্তী সময়ে তাঁর ভাতিজা পৌর যুবলীগের সভাপতি মো. আলমগীর হোসেন সোহেল সেখানে পৌর যুবলীগের কার্যালয় হিসেবে কার্যক্রম পরিচালনা করতেন।

মাজহারুল ইসলাম আরও বলেন, রাজনৈতিক বিরোধের জেরে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনায় জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। মোস্তাফিজুর রহমান মামুন ওই জমির মালিকানা দাবি করলে জমির বৈধ মালিকানার দলিল কিংবা ভাড়ার চুক্তিপত্রসহ হাজী মো. রফিকুল ইসলামের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে তাঁকে হয়রানি করা থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি ভালুকার সচেতন মহল ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রতি কোনো বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category