ত্রিশালে নবধারা মডেল স্কুলে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রিশালে নবধারা মডেল স্কুলে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত – SF TV
  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Headline
ত্রিশালে নবধারা মডেল স্কুলে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ভালুকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুনের বিরুদ্ধে, যুবদল নেতার সংবাদ সম্মেলন ভালুকায় শ্রমিক দলের আনন্দ মিছিল  ভালুকায় থানায় অভিযোগ দেওয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ ভালুকায় চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠক ধোবাউড়ায় গ্রাম আদালতের বিচারিক সেবা জনসচেতনতা প্রচারে ভিডিও শো অনুষ্ঠিত শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন মোর্শেদ আলমের অভিনন্দন ভালুকায় ধনুয়া-ময়মনসিংহ গ্যাস পাইপলাইন প্রকল্প পরিদর্শন, ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি ময়মনসিংহের সদর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে দুবৃওরা আগুন দিয়ে আসবাবপত্র সহ কাগজ পএ পুড়িয়ে দিয়েছে

ত্রিশালে নবধারা মডেল স্কুলে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

রাকিবুল হাসান ফরহাদ  / ৫১ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মাগুরজোরায় অবস্থিত নবধারা মডেল স্কুলে বিদায় অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং হরিরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিপ্লব খান।

এ সময় উপস্থিত ছিলেন ডিএম আবীর পোল্ট্রি হ্যাচারী অ্যান্ড প্রসেস লিমিটেডের জহিরুল ইসলাম শাহীন, এসএফ টিভির ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল হাসান ফরহাদ, যুবদল নেতা ও ৭নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিরামপুর ইউনিয়ন শাখার সভাপতি নজরুল ইসলাম এবং ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নবী হোসেন মন্ডল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবধারা মডেল স্কুলের সভাপতি রেজাউল করিম সোহাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক মোমেনী।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করা হয়।

আলোচনা পর্ব শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের আনন্দিত করে। সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিময় মুহূর্ত ও শুভকামনা জানিয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি উপস্থিত সবার অংশগ্রহণে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category