কমলগঞ্জে IFY কোম্পানির অফলাইন মিটিং ও লটারি ড্র অনুষ্ঠিত
০১ জানুয়ারি ২০২৬ ইং, কমলগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গ্লোবাল ই-কমার্সভিত্তিক অনলাইন প্রতিষ্ঠান আইএফওয়াই (IFY) কোম্পানির অফলাইন মিটিং ও লটারি ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কমলগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন কোম্পানির কর্ণধার চারলি থমাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IFY কোম্পানির টিম লিডার নজরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ৪-স্টার ফ্ল্যাগশিপ বিক্রেতা মো. আকরামুল ইসলাম এবং ৪-স্টার ফ্ল্যাগশিপ বিক্রেতা মো. জাহির আহমদ আপনসহ কোম্পানির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ ও অংশগ্রহণকারীরা।
সভায় IFY কোম্পানির পরিচিতি, দল গঠন প্রক্রিয়া, আয়ের সুযোগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বক্তারা ই-কমার্স খাতে IFY কোম্পানির ভূমিকা ও সম্ভাবন




