• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ভালুকায় নিরাপদ খাদ্য আইনে ধামরাই মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ লাখ টাকা জরিমানা করেছে  ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো সেরা ওসি দুর্গাপুর থানার “খন্দকার শাকের আহমেদ” ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে এক্সারসাইজ ও মহড়া প্রদর্শন ফুলবাড়ীয়ায় এনসিপির আহ্বায়ক কমিটির ১২ নেতার পদত্যাগ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আনসার-ভিডিপি প্রশিক্ষণের ষষ্ঠ দিনে ইউএনওর অতিথি বক্তৃতা ভালুকায় ইমাম-মোয়াজ্জেম ও আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভা  ময়মনসিংহে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স বিভাগীয় অফিসের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ধোবাউড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় সন্ধ্যার পর ভ্রাম্যমাণ আদালতের অভিযান ত্রিশালে বৈধ জমিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস, সীমানা নিয়ে বিরোধে নিরাপত্তাহীনতার অভিযোগ

রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া যাবেন আগামীকাল

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামীকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন।

রাষ্ট্রপতির কার্যালয় থেকে গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় রাষ্ট্রপতির টুঙ্গিপাড়ার সফরসূচির এসব তথ্য জানানো হয়েছে।

আগামীকাল দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। তারপর তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। পরে পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজতে অংশ নেবেন রাষ্ট্রপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category