যেভাবে চিনবেন পচা ডিম যেভাবে চিনবেন পচা ডিম – SF TV
  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Headline
ভালুকায় থানায় অভিযোগ দেওয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ ভালুকায় চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠক ধোবাউড়ায় গ্রাম আদালতের বিচারিক সেবা জনসচেতনতা প্রচারে ভিডিও শো অনুষ্ঠিত শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন মোর্শেদ আলমের অভিনন্দন ভালুকায় ধনুয়া-ময়মনসিংহ গ্যাস পাইপলাইন প্রকল্প পরিদর্শন, ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি ময়মনসিংহের সদর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে দুবৃওরা আগুন দিয়ে আসবাবপত্র সহ কাগজ পএ পুড়িয়ে দিয়েছে ধোবাউড়ায় চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম সরকারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ভালুকায় জাহিদ মডেল স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত ভালুকায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু 

যেভাবে চিনবেন পচা ডিম

Reporter Name / ৩৭০ Time View
Update : শুক্রবার, ৪ মে, ২০১৮

বাজার থেকে ডিম কিনে বাসায় ফিরেছেন।পচা ডিম কোনো দিনই পাননি এমন ঘটনা কিন্তু অসম্ভব। ভাগ্যে যদি থাকে পচা ডিম তবে ঠেকায় কে বলুন। তবে সব সময় কিন্তু ভাগ্যকে দোষ দিলেই হয় না।

বাজার থেকে ডিম কেনার সময় চিনে নিতে হবে পচা ডিম। ভাবছেন কীভাবে চিনবেন।খোসার ভেতরে ডিমের কুসুমে সাদা অংশ খালি চোখে দেখা যায় না। তাই পচা ডিম বাছাই করা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে নষ্ট ডিম চেনার কিন্তু উপায় অবশ্যই আছে।

ডিম দিয়ে আমরা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে থাকি। ডিম ভাজি, পুডিং, কেকসহ বিভিন্ন খাবার। তাই ডিম যদি নষ্ট হয় তবে আপনার পুরো আয়োজনটাই যাবে মাটি হয়ে।

ডিম পচা কি না তা বাইরে থেকে বোঝার উপায় নেই। তবে কিছু পরীক্ষার মাধ্যমে আপনি বুঝতে পারবেন ডিমটি নষ্ট না ভালো।

আসুন জেনে নেই কীভাবে বুঝবেন পচা ডিম।

পানি দিয়ে পরীক্ষা

ডিম কিনে আনার পর কিছুক্ষণ পানির মধ্যে ডুবিয়ে রাখুন। ভালো ডিমগুলো কিছুক্ষণের মধ্যেই পানিতে ডুবে যাবে। আর নষ্ট ডিম ভেসে থাকবে।

ডিম সেদ্ধ

ডিম সেদ্ধ হওয়ার পর ডিমের সাদা অংশ যদি ঘোলাটে এবং দুর্গন্ধযুক্ত হয়, তবে অনায়াসেই বলে দেয়া যায় ডিমটি নষ্ট।

আলো

নষ্ট ডিম পরীক্ষা করার জন্য আলো ডিমের ওপরে ধরুন। ডিমের ভেতর রিং-এর মতো আকার দেখতে পান। তবে বুঝতে হবে ডিমটিতে পচন শুরু হয়েছে।

ডিমের কুসুমটি ছড়িয়ে গেলে

ডিমটিকে একটি সমান প্লেটের ওপর ফাটান। যদি দেখেন কুসুমটি একই জায়গায় রয়েছে। তবে বুঝবেন ডিমটি ভালো রয়েছে। আর ডিমের কুসুমটি ছড়িয়ে গেলে বুঝতে হবে ডিমটি নষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category