ডিম বিক্রেতা থেকে মাদক ব্যবসায়ী ভোদল ডিম বিক্রেতা থেকে মাদক ব্যবসায়ী ভোদল – SF TV
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Headline
চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি ভালুকায় মধ্যরাতে ককটেল বিস্ফোরণের পর বাড়িতে ভাঙচুরের অভিযোগ গফরগাঁও পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভা করতে চান ফখরুল হাসান সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গোপুদিয়া সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়ের মেয়েদের ফুটবল দলকে ক্রীড়া সামগ্রী প্রদান ময়মনসিংহ দক্ষিণে মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কমিটির মতবিনিময় সভা সারাদেশের ন্যায় মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহ দক্ষিণ জেলার সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ডিম বিক্রেতা থেকে মাদক ব্যবসায়ী ভোদল

Reporter Name / ১৪১ Time View
Update : শুক্রবার, ১ জুন, ২০১৮

রাজশাহীর গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে ভোদলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলা সদরের ফায়ার সার্ভিস মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভোদল গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লা আফসার আলী ওরফে ডাকুর ছেলে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ভোদল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোদাগাড়ী, পবা ও নওগাঁর মহাদেবপুর থানায় আগে থেকেই তিনটি মাদকের মামলা ছিল। হেরোইনসহ গ্রেফতারের ঘটনায় তার নামে আরেকটি মামলা হয়েছে।

ওসি আরও বলেন, কয়েক বছর আগে তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে নকশি কাঁথা সেলাই করা সুতা বিক্রি করে সংসার চালাতেন। তখন তিনি মহিষাল বাড়ি পশুহাটে করিডরের কাগজ লেখার কাজ করতেন। পশুহাট বন্ধ হয়ে গেলে তিনি স্থানীয় বাজারে বসে সিদ্ধ ডিম বিক্রি করতেন। মাদক ব্যবসায় জড়িয়ে কয়েক কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন ভোদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category