গাছে থাকতেই ফরমালিন দেয়া হচ্ছে লিচুতে গাছে থাকতেই ফরমালিন দেয়া হচ্ছে লিচুতে – SF TV
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Headline
ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার ধোবাউড়ায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চুগান উৎসব পালিত, চুগান উৎসবে জাংজিম্মিত নাচ রাইড শেয়ারিংয়ে বিশৃঙ্খলা! সমাধান প্রয়োজন মোকাররম হোসেন শুভ ত্রিশালে হাঁস মরাকে কেন্দ্র করে এয়ারটেল টাওয়ার কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ ভালুকায় উপজেলা কাপ বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, ৫-০ গোলে চ্যাম্পিয়ন গোয়ারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

গাছে থাকতেই ফরমালিন দেয়া হচ্ছে লিচুতে

Reporter Name / ১২৩ Time View
Update : শুক্রবার, ১ জুন, ২০১৮

আব্দুল আওয়াল ।।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের রাণীশংকৈল হরিপুরে ফরমালিন ছিটানো হচ্ছে লিচু বাগানগুলোতে।
কিছু অসাধু লিচু ব্যবসায়ী পবিত্র রমজান মাসে অধিক মুনাফার লোভে দেদারসে এসব কারবার করছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় প্রায় ৫০ হেক্টর জমিতে লিচুর বাগান করা হয়েছে। যা অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি। উপজেলার বিভিন্ন লিচু বাগান সরজমিনে ঘুরে দেখা যায় ব্যবসায়ীরা সময়ের আগে লিচু বাজারজাত করার জন্য অপরিপক্ক লিচুতে ফরমালিন স্প্রে করছে। ফলে অপরিপক্ক ফলটি দুই থেকে তিন দিনের মধ্যে পেকে যাচ্ছে। সাথে সুন্দর রং হচ্ছে। ফরমালিন হচ্ছে একটি রাসায়নিক যৌগ। যা ব্যবহারের ফলে মানুষের অধিক স্বাস্থ্যের ঝুঁকি থাকে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অনেক প্রভাব ফেলে। ভোমরাদহ ডাঙ্গীপাড়া গ্রামের আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, আশরাফ, আলতাফুর, দিনাজপুর জেলার বিরল উপজেলার আব্দুর রহমান সহ বেশ কয়েকজন অসাধু ব্যবাসায়ীরা লিচুতে ফরমালিন ব্যবহার করছে। যাতে করে সময়ের আগেই লিচুর সুন্দর রং এবং পেকে যাচ্ছে। যা খেয়ে শিশু সহ মানুষজন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। উপজেলা কৃষি অফিসার আবুল কালাম আজাদ জানায়, লিচুতে ফরমালিন স্প্রে করা যায় না তবে তারা অন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করতে পারে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ জানান, আমাদের এখানে ফরমালিন পরীক্ষা নিরীক্ষা করার কোন ব্যবস্থা নেই। তবে আমি ঢাকা ও রাজশাহীতে কথা বলেছি দু একদিনের মধ্যেই ঢাকা থেকে ফরমালিন বিশেষজ্ঞ টিম আসবে। তারপর পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category