ভালুকায় ১.২১ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর আবেদন ভালুকায় ১.২১ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর আবেদন – SF TV
  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Headline
ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ  দূরত্ব ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার

ভালুকায় ১.২১ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর আবেদন

আনোয়ার হোসেন তরফদার / ১৪৭ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ৪নং ধীতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ডুংরাপাড়া হতে যাওয়া সড়কের ১.২১ কিলোমিটার অংশ পাকাকরণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ আবেদন করা হয়।

আবেদনে উল্লেখ করা হয়, ডুংরাপাড়া এলাকার ওই সড়কের পাশে রয়েছে ৩টি মসজিদ, ২টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা, ২টি বাজার, ২টি ভোটকেন্দ্র ও ২টি গ্রাম। এসব এলাকার কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াতের জন্য সড়কটি ব্যবহার করেন।

স্থানীয়দের দাবি, বর্ষাকালে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। কাঁচা রাস্তার কারণে অসুস্থ রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কৃষকদেরও কৃষিপণ্য নিয়ে উপজেলা সদরে যাতায়াতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

এলাকাবাসী জানান, সড়কটি পাকাকরণ করা হলে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও ভোটকেন্দ্রে যাতায়াত আরও সহজ হবে।

তাসলিমা খানম জানান, এ ই রাস্তা দিতে প্রতিদিন হাজার হাজার লোকজন চলাফেরা করে, অসুস্থ হলে রোগীকে নিয়ে যাওয়ার কোন ব্যবস্থা নেই।

স্থানীয় রাজ্জাক মাস্টার জানান অনেক পুরোনো রাস্তা এটা,  আমাদের এলাকা কৃষিনির্ভর এখানে রাস্তার কারনে সময়মত কৃষি পণ্য বিক্রি করা যায় না তাই রাস্তাটি সংস্কার সময়ের  দাবী।

এরশাদ মিয়া বলেন আর কতদিন আমাদের ভোগতে হবে রাস্তার জন্য, জনপ্রতিনিধিদের কাছে দাবী আমাদের রাস্তা টি যেন দ্রুত করে দেন।

ধীতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হালিম উদ্দিন রিপন জানান রাস্তার অনুমোদন হয়েছে  বরাদ্দ পেলে কাজ শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category