ভালুকায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার ভালুকায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার – SF TV
  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Headline
ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ  দূরত্ব ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার

ভালুকায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

ভালুকা প্রতিনিধি ঃ / ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

 

ময়নসিংহের ভালুকায় পুকুরের পানিতে ভাসমান অবস্থা থেকে মো. রুবেল মিয়া (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ভালুকা মডেল থানা পুলিশ আজ বৃহষ্পতিবার (১৩ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ বাজারের কাছের একটি পুকুর থেকে ওই লাশ উদ্ধার করে আনে। রুবেল ভায়াবহ গ্রামের আবু হানিফার ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ গ্রামের আবু হানিফার ছেলে মো. রুবেল মিয়া গতকাল বুধবার (১২ আগস্ট) রাত একটার দিকে তাদের বাড়ি থেকে বের হয়ে আসে। এদিকে, আজ বৃহষ্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে ভায়াবহ বাজারের কাছের একটি পুকুরে রুবেল মিয়ার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে, পুলিশ ওই লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার এসআই সাইমন জানান, পুকরের পানি থেকে উদ্ধার করে আনা লাশটি ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category