‎ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা ‎ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা – SF TV
  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
Headline
দূরত্ব ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার ধোবাউড়ায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চুগান উৎসব পালিত, চুগান উৎসবে জাংজিম্মিত নাচ

‎ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ) প্রতিনিধি / ১৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

 

ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ‎‎

বৃহস্পতিবার ১৩ আগষ্ট দুপুরে মাসকান্দা পাসপোর্ট অফিসের সাসনে এ ঘটনা ঘটে। নিহত রাব্বী (২৭) বেসরকারি পলিটেকনিক কলেজে লেখাপড়ার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটার দোকান পরিচালনা করতেন। তিনি মাসকান্দা এলাকার হাইস্কুল রোডের মোবারক হোসেনের ছেলে। ‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায় যে রাব্বী দুপুরে পাসপোর্ট অফিসের সামনে তার দোকানে অবস্থান করছিলেন,এসময় কয়েকজন হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

‎নিহত রাব্বীর চাচা হোসেন আলী বলেন আমার ভাতিজা সকালে বাসা থেকে বের হয়ে পাসপোর্ট অফিসের সামনে দোকানে আসে। এ সময় একদল যুবক তাকে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত কর হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। ঘটনার পরপরই ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ কামরুল হাসান ঘটনাস্হল পরিদর্শন করেছেন। কোতোয়ালী ওসি শিবিরুল ইসলাম জানান যারা হত্যা কান্ড ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category