আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে  স্থাপনা নির্মাণের অভিযোগ  আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে  স্থাপনা নির্মাণের অভিযোগ  – SF TV
  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Headline
ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ  দূরত্ব ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে  স্থাপনা নির্মাণের অভিযোগ 

ভালুকা প্রতিনিধি ঃ / ২৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

 

ময়মনসিংহের ভালুকায় বিএনপির দলীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমি দখল ও অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের দক্ষিণ হবিরবাড়ী সুনিভার্স ফুটওয়্যার (জুতা ফ্যাক্টরী) সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত সাইফুল ইসলাম নিজেকে বি এনপির নেতা  দাবি করে এলাকায় প্রভাব বিস্তার করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী মৌজাস্থিত (এসএ ৮৪০ নম্বর দাগে) দক্ষিণ হবিরবাড়ী এলাকার সুনিভার্স ফুটওয়্যার সংলগ্ন এলাকায় সাইফুল ইসলাম ও তার লোকজন জমি জবরদখল করে দ্রুতগতিতে ইটের দেয়াল গেঁথে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন। জমির প্রকৃত মালিক রুহুল আমিন বাধা দিতে গেলে সাইফুল ইসলাম নিজেকে বি এনপির নেতা দাবী করে  প্রভাব খাটান। তিনি জোরপূর্বক রাজমিস্ত্রি ও শ্রমিক লাগিয়ে ইট-বালু দিয়ে ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।

রুহুল আমিন আরও জানান, এ ঘটনার আদালতের দ্বারস্থ হলে আদালত ওই জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সব ধরনের কাজ বন্ধ রাখার জন্য ১৪৪ ধারা (নিষেধাজ্ঞা) জারি করেন। কিন্তু আদালতের নির্দেশনাকে তোয়াক্কা না করে, ক্ষমতার দাপট দেখিয়ে সাইফুল ইসলাম ও তার লোকজন এখনো দেদারসে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।

তবে সাইফুল ইসলাম দাবি করেন, তার দখলীয় জমি সরকারি খাস সম্পত্তি তিনি অন্য কারো জমি দখল করেননি। আদালতের নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বিএনপির  কর্মী দাবী করেন।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক আব্দুল আজিজ জানান আদালতের নিষেধাজ্ঞার কাগজ সহ তাদেরকে কাজ না করতে নিষেধ করা হয়েছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, আদালতে নির্দেশ পাওয়ায় কাজ বন্ধ করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category