ভালুকায় ইমাম-মোয়াজ্জেম ও আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভা  ভালুকায় ইমাম-মোয়াজ্জেম ও আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভা  – SF TV
  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Headline
ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ  দূরত্ব ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার

ভালুকায় ইমাম-মোয়াজ্জেম ও আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভা 

আনোয়ার হোসেন তরফদার / ১৯৪ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

 

ময়মনসিংহের ভালুকায় ইমাম, মোয়াজ্জেম, আলেম-ওলামা ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ভালুকা কেন্দ্রীয় মারকাজ মসজিদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সূরা সদস্য মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং মাওলানা মামুনুর রশীদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু, গোলজার হোসেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল,   তাবলিগ জামাতের মুরুব্বি ক্যাপ্টেন শফিহ সালাউদ্দিন, মাওলানা মুহাম্মদ উল্লাহ এবং ভালুকা প্রেস ক্লাবের সভাপতি মাইন উদ্দিন।

এ সময় বক্তারা ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি, নৈতিক শিক্ষা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইমাম, মোয়াজ্জেম ও আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জেমসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category