ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে এক্সারসাইজ ও মহড়া প্রদর্শন ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে এক্সারসাইজ ও মহড়া প্রদর্শন – SF TV
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহ সুইমিং পুল প্রাঙ্গনে ডেঙ্গুর ভয়ানক বাসা চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি ভালুকায় মধ্যরাতে ককটেল বিস্ফোরণের পর বাড়িতে ভাঙচুরের অভিযোগ গফরগাঁও পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভা করতে চান ফখরুল হাসান সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গোপুদিয়া সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়ের মেয়েদের ফুটবল দলকে ক্রীড়া সামগ্রী প্রদান ময়মনসিংহ দক্ষিণে মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কমিটির মতবিনিময় সভা সারাদেশের ন্যায় মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহ দক্ষিণ জেলার সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে এক্সারসাইজ ও মহড়া প্রদর্শন

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ) প্রতিনিধি / ৮৭ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

 

ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ্যামেচার রেডিও এসোসিয়েশন অব বাংলাদেশ (ARAB)এর কারিগরি সহযোগিতায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ বিভাগ দি লাইফ সেভিং ফোর্সের বাস্তবায়নে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে ২৩ আগস্ট রবিবার বেলা ১১ টায় ময়মনসিংহ অঞ্চলে কল্পিত শক্তিশালী ভূমিকম্পের বিকল্প ও টেকসই জরুরী কমিউনিকেশনের এক্সারসাইজ ও মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক মোঃ জানে আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর জেলা কমান্ডার পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি পিএফএম। মহড়া বাস্তবায়নে নেতৃত্বে দেন উপ-সহকারী পরিচালক মোঃ মোফাজ্জল হোসেন পিএফএম।

এসময় আরোও উপস্থিত ফোরম্যান মোঃ সিরাজুল ইসলাম,সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ ছানোয়ার হোসেন,ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ কবিরুল আলম ও মোঃ আব্দুল মালেক,স্টেশন অফিসার মোঃ জুলহাস উদ্দিন ও মোঃ হাবিজুর রহমান এবং সহকারী যোগাযোগ প্রকৌশলী মোঃ মিজান।

সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে কর্মকর্তাগন বলেন সারা বাংলাদেশের ৮ বিভাগে ২৩ আগস্ট ২০২৬ ইং হতে ২৫ আগস্ট ২০২৬ ইং পর্যন্ত তিনদিন ব্যাপী এ ঐতিহাসিক মহড়ার অনুশীলন হবে।

মহা প্রাকৃতিক দূর্যোগ কিংবা বড়কোন বিপদে আমাদের হাতের মোবাইল ফোন নিভে যাবে, ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যাবে, ঠিক সেই কঠিন সময়ে কিভাবে বিকল্প উপায়ে দেশের এক প্রান্তের বার্তা অন্যপ্রান্তে পৌছানো সম্ভব তা অনুশীলনের জন্যই আজকের এই আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category