ধোবাউড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধোবাউড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত – SF TV
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Headline
ভালুকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  ভালুকায় ১.২১ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর আবেদন ময়মনসিংহ সুইমিং পুল প্রাঙ্গনে ডেঙ্গুর ভয়ানক বাসা চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি ভালুকায় মধ্যরাতে ককটেল বিস্ফোরণের পর বাড়িতে ভাঙচুরের অভিযোগ গফরগাঁও পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভা করতে চান ফখরুল হাসান সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গোপুদিয়া সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়ের মেয়েদের ফুটবল দলকে ক্রীড়া সামগ্রী প্রদান ময়মনসিংহ দক্ষিণে মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

ধোবাউড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বার্নার্ড সরকার / ১১১ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ধোবাউড়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান মানিক এর সঞ্চালনায় প্রধান অতিথি আলজ্ব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বক্তব্যে বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে দলীয় নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category