ধোবাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রিন্স ধোবাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রিন্স – SF TV
  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Headline
দূরত্ব ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার ধোবাউড়ায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চুগান উৎসব পালিত, চুগান উৎসবে জাংজিম্মিত নাচ

ধোবাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রিন্স

বার্নার্ড সরকার / ২১৩ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

 

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ধোবাউড়া বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “বিএনপির ৪৮ বছরের ইতিহাস স্বৈরাচার ও ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মহাকাব্য।”

তিনি বলেন, জনকল্যাণই বিএনপির লক্ষ্য এবং জনগণই বিএনপির ক্ষমতার উৎস। বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে জনগণ। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই বিএনপির মূল উদ্দেশ্য।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে প্রিন্স বলেন, বৈশ্বিক সংকটের পাশাপাশি এ খাতে আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটের কারণে বর্তমান সমস্যা তৈরি হয়েছে। বিএনপি সরকার সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি বিরোধী দলের লংমার্চ কর্মসূচি প্রত্যাহার করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান।

সার নিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃত্রিম সংকট, অতিরিক্ত দামে সার বিক্রি, মজুতদারি কিংবা প্রকৃত কৃষকদের বঞ্চিত করার সুযোগ দেওয়া যাবে না। পর্যাপ্ত সার মজুদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি হলে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, আব্দুল ওয়াহেদ তালুকদার, হুমায়ূন কবির, মাহবুবুল আলম বাবুল, আব্দুল মোমিন শাহিনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category