ভালুকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় শ্রমিকদলের বিশাল মিছিল ভালুকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় শ্রমিকদলের বিশাল মিছিল – SF TV
  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Headline
ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার ধোবাউড়ায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চুগান উৎসব পালিত, চুগান উৎসবে জাংজিম্মিত নাচ রাইড শেয়ারিংয়ে বিশৃঙ্খলা! সমাধান প্রয়োজন মোকাররম হোসেন শুভ

ভালুকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় শ্রমিকদলের বিশাল মিছিল

আনোয়ার হোসেন তরফদার / ২৫৯ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও জননেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

এতে ভালুকা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজনের নেতৃত্বে উপজেলা শ্রমিকদলের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।

এ সময় ভালুকা উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ সরকার, সহ-সভাপতি শরিফুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক বানিছুর রহমান বানিছ, সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম জনিসহ বিভিন্ন ইউনিয়ন শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় শ্রমিকদলের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category