গফরগাঁও পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভা করতে চান ফখরুল হাসান গফরগাঁও পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভা করতে চান ফখরুল হাসান – SF TV
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Headline
ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার ধোবাউড়ায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চুগান উৎসব পালিত, চুগান উৎসবে জাংজিম্মিত নাচ রাইড শেয়ারিংয়ে বিশৃঙ্খলা! সমাধান প্রয়োজন মোকাররম হোসেন শুভ

গফরগাঁও পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভা করতে চান ফখরুল হাসান

Reporter Name / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

 

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান।

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তিনি মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে পৌরসভার বিভিন্ন সমস্যা, নাগরিক দুর্ভোগ ও রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

 

ফখরুল হাসান বলেন, গফরগাঁও পৌরসভার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নাগরিকরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে রাস্তাঘাট, জলাবদ্ধতা, নাগরিক সেবা ও অবকাঠামোগত নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, জনগণ যদি তাকে মেয়র হিসেবে নির্বাচিত করেন, তাহলে দল-মত নির্বিশেষে পৌরবাসীর সেবা নিশ্চিত করতে কাজ করবেন। গফরগাঁও পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।

ফখরুল হাসান আরও বলেন, পৌরবাসীর দুর্ভোগ কমাতে উন্নত রাস্তাঘাট, পরিচ্ছন্নতা, সুষ্ঠু পানি নিষ্কাশন ব্যবস্থা ও নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর পৌরসেবা চালুর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন আমি নির্বাচিত হলে পৌরবাসীর ঘরে ঘরে নাগরিক সেবা পৌঁছে দিতে কাজ করব। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি আধুনিক ও মডেল পৌরসভা গড়ে তুলতে চাই।

গফরগাঁও পৌরবাসীর সহযোগিতা ও সমর্থন নিয়ে তিনি তার পরিকল্পনা বাস্তবায়ন করতে চান বলেও জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category