ভালুকায় উপজেলা কাপ বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, ৫-০ গোলে চ্যাম্পিয়ন গোয়ারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ভালুকায় উপজেলা কাপ বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, ৫-০ গোলে চ্যাম্পিয়ন গোয়ারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় – SF TV
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Headline
ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার ধোবাউড়ায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চুগান উৎসব পালিত, চুগান উৎসবে জাংজিম্মিত নাচ রাইড শেয়ারিংয়ে বিশৃঙ্খলা! সমাধান প্রয়োজন মোকাররম হোসেন শুভ ত্রিশালে হাঁস মরাকে কেন্দ্র করে এয়ারটেল টাওয়ার কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ ভালুকায় উপজেলা কাপ বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, ৫-০ গোলে চ্যাম্পিয়ন গোয়ারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

ভালুকায় উপজেলা কাপ বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, ৫-০ গোলে চ্যাম্পিয়ন গোয়ারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

Reporter Name / ৭২ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

 

ময়মনসিংহের ভালুকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উপজেলা কাপ বালিকা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা। ফাইনালে গোয়ারী ভাওয়ালিয়া বাজু উচ্চ বালিকা বিদ্যালয়কে ৫-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোয়ারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ,  গোলজার হোসেন, মজিবুর রহমান মজু, সাখাওয়াত হোসেন পাঠান,ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম  থানা কমিটির সদস্য,আব্দুল কাইয়ুম রিপন,  মফিজুল ইসলাম  দুলু, আব্দুর রহিম আকন্দ, নুরুজ্জামান মানিক, যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, জেলা যুবদলের সহ সম্পাদক মতিউর রহমান মিল্টন,জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক মাসুদ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল বাশার মন্ডল, সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমী দর্শক।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category