ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ – SF TV
  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
Headline
ধোবাউড়া সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষায় টাস্কফোর্সের অভিযান ময়মনসিংহের ফুলবাড়িয়ার দেওখোলা শাখায় এ পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প । ফুলবাড়িয়ায় চেয়ারম্যান কর্মকর্তা সদস্য বৃন্দ স্হানীয় নেতৃবৃন্দের সাথে গ্রাম আদালত বিষয়ক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ভবানীপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চাই চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ সিদ্দিক জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান বিতরণ: ধোবাউড়ায় ৯০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হতদরিদ্র শিক্ষার্থী উপকৃত ভালুকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ভালুকায় এমপির মতবিনিময় সভা ‎উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে আমরা ৩৬ দিনে তাড়িয়েছি : ছাত্রশিবির সেক্রেটারি সিগবা বিলাসিতা ছেড়ে সাধারণের কাতারে: প্রশংসায় ভাসছেন ধোবাউড়ার সাব-রেজিস্ট্রার রফিকুল ইসলাম ভালুকায় প্রয়াত বিএনপি নেতা শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন মোর্শেদ আলম

ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ

আলএমরান,ফুলবাড়িয়া প্রতিনিধি / ৩০৪ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরের উপজেলা রিসোর্স সেন্টারে নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলা রিসোর্স সেন্টারে আয়োজিত এ ওরিয়েন্টেশন কোর্সে ফুলবাড়িয়া ও মুক্তাগাছা উপজেলার নবযোগদানকৃত মোট ৩৭ জন শিক্ষক-শিক্ষিকাকে ফুল দিয়ে বরণ করে নেন ফুলবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে নবযোগদানকৃত শিক্ষকদের বিদ্যালয় পরিচালনা, শিক্ষার্থীদের পাঠদান, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা এবং প্রাথমিক শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওরিয়েন্টেশন প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ওরিয়েন্টেশন কোর্সে ফুলবাড়িয়া উপজেলার ১৯ জন এবং মুক্তাগাছা উপজেলার ১৮ জন নবযোগদানকৃত শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
এ সময় ফুলবাড়িয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোশাররফ হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category