দূরত্ব দূরত্ব – SF TV
  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Headline
দূরত্ব ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার ধোবাউড়ায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চুগান উৎসব পালিত, চুগান উৎসবে জাংজিম্মিত নাচ

দূরত্ব

Reporter Name / ২৯ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

দূরত্ব

 

জীবনে কার সাথে কখন যে

দূরত্ব তৈরি হয়—

তা বোঝা বড়ই কঠিন,

কখন যে আপন মানুষটিও

অচেনা হয়ে যায়,

বুঝে ওঠার আগেই

সময় অনেকটা বদলে যায়।

জীবনের দীর্ঘ সময়জুড়ে

যাকে ঘিরেই ছিল স্বপ্ন,

যার মাঝে খুঁজেছি সুখ,

যার হাত ধরে ভেবেছিলাম

পাড়ি দেব জীবনের সব পথ—

হঠাৎ ছোট্ট এক ঝড় এসে

কেন জানি সব এলোমেলো করে দিল,

কথাগুলো থেমে গেল,

চেনা মানুষটিও দূরে সরে গেল,

আর আমার সাজানো স্বপ্নগুলো

নীরবে শুধু স্বপ্ন হয়েই রয়ে গেল।

আজও মনে পড়ে সেই দিনগুলো,

আজও হৃদয় খোঁজে তাকে—

কিন্তু দূরত্ব বড় নিষ্ঠুর,

চাইলেই কাছে আসা যায় না।

কিছু মানুষ জীবনে থেকে যায়,

শুধু পাশে থাকে না—

স্মৃতি হয়ে হৃদয়ের গভীরে

সারাজীবন বেঁচে থাকে।

 

লেখক

মোঃ আনোয়ার হোসেন তরফদার

প্রভাষক ও সাংবাদিক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category