ফুলবাড়িয়ায় দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তা সায়লা পারভীন ফুলবাড়িয়ায় দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তা সায়লা পারভীন – SF TV
  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Headline
ত্রিশালে নবধারা মডেল স্কুলে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ভালুকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুনের বিরুদ্ধে, যুবদল নেতার সংবাদ সম্মেলন ভালুকায় শ্রমিক দলের আনন্দ মিছিল  ভালুকায় থানায় অভিযোগ দেওয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ ভালুকায় চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠক ধোবাউড়ায় গ্রাম আদালতের বিচারিক সেবা জনসচেতনতা প্রচারে ভিডিও শো অনুষ্ঠিত শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন মোর্শেদ আলমের অভিনন্দন ভালুকায় ধনুয়া-ময়মনসিংহ গ্যাস পাইপলাইন প্রকল্প পরিদর্শন, ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি ময়মনসিংহের সদর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে দুবৃওরা আগুন দিয়ে আসবাবপত্র সহ কাগজ পএ পুড়িয়ে দিয়েছে

ফুলবাড়িয়ায় দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তা সায়লা পারভীন

আল এমরান,ফুলবাড়িয়া প্রতিনিধি / ২১২ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সায়লা পারভীন।

সোমবার (১৯ অক্টোবর) ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সজাগ থাকা এবং পূজামণ্ডপের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে মাঠপর্যায়ে নিরাপত্তাব্যবস্থা তদারকি এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাজ করে যাচ্ছে।

নিরাপত্তার অংশ হিসেবে পূজামণ্ডপগুলোতে নির্ধারিত জনবল দায়িত্ব পালন করছেন। প্রতিটি পূজামণ্ডপে আটজন করে এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ শ্রেণির পূজামণ্ডপে ছয়জন করে আনসার ও ভিডিপি সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে জানানো হয়।

পরিদর্শনকালে সায়লা পারভীন বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ভক্ত-অনুরাগীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকা এবং সার্বিক নিরাপত্তা তদারকি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category