ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায়
গুরুতর আ’হত মাওলানা আবু বকর সিদ্দিক মা’রা গেছেন!
সোমরার ২৬ (অক্টোবর) ফুলবাড়িয়ার শিবগঞ্জ হাটকালীর বাজারের মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুবকর সিদ্দিক সম্প্রতি উপজেলার বড়খিলা নামক স্হানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার ২৫ অক্টোবর রাত ১১, টা মিনিটের সময় ইন্তেকাল করেছেন।
আজ, জোহুর নামাজ বাদ বাকতা ইউনিয়নের কৈয়ার চালা গ্রামের পশ্চিম পাড়া মরহুমের নিজ বাড়ীতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বিদ্যানন্দ জান্নাতুল মাওয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম হাফেজ আঃমালেক সাহেব ও বিদ্যানন্দ নইমুদ্দিন বাজার জামে মসজিদের খতিব হাফেজ আঃ বাসেত হুজুরের ছোটভাই ছিলেন। তার মৃত্যু তে এলাকায় আত্নীয় স্বজনও সহকর্মী দেরদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।