ভালুকায় বিয়ের প্রলোভনে ৫-৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ভালুকায় বিয়ের প্রলোভনে ৫-৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ – SF TV
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Headline
টোকিওতে তারেক রহমান ও সানায়ে তাকাইচির দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক ফুলবাড়ীয়ার সড়ক দুর্ঘটনায় আহত মাওঃ আবু বকর সিদ্দিক মারা গেছেন ভালুকায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের পরিবারের উপর হামলা  বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগ, ভালুকায় বিউটি পার্লার মালিক আটক গাজীপুরে ভাড়া বাসায় দিনে দুপুরে তালা ভেঙে সাড়ে ৭ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি ভালুকাপাড়া মিশনের শতবর্ষ পূর্তিতে ভ্যাটিকান সিটির আর্চবিশপের আগমন ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৪৫৬ আনসার ভিডিপি সদস্যের দায়িত্ব পালনে শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন দুর্গাপূজা ভালুকায় ধানকুঁড়া রিসোর্টে অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় ৬৮ পূজান্ডপে মোর্শেদ আলমের উপহার বিতরণ

ভালুকায় বিয়ের প্রলোভনে ৫-৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ

ভালুকা প্রতিনিধি ঃ / ৩৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

 

ময়মনসিংহের ভালুকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে ৫ থেকে ৬ লাখ টাকা নেওয়ার পর বিয়ে করতে অস্বীকৃতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী মোছা. স্মৃতি আক্তার (২৭) উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের নন্দীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

থানায় দেওয়া অভিযোগে স্মৃতি আক্তার উল্লেখ করেন, প্রায় ১২ বছর আগে গাজীপুরের শ্রীপুর থানার জাহাঙ্গীরপুর এলাকার আবুল কাশেমের সঙ্গে ইসলামী শরিয়ত অনুযায়ী তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে দুটি সন্তান রয়েছে। তাঁর স্বামী বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

অভিযোগে বলা হয়, স্বামী বিদেশে থাকার সুযোগে অভিযুক্ত রবিন মিয়া (২৬) নামের এক যুবক স্মৃতি আক্তারকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতে থাকেন। দুজন একই প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে তাঁদের পরিচয় হয়। স্বামী থাকার বিষয়টি জানিয়ে ওই যুবককে বিরক্ত না করার জন্য বলা হলেও তিনি তা না শুনে বিভিন্নভাবে যোগাযোগ অব্যাহত রাখেন।

একপর্যায়ে রবিন তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ করেন স্মৃতি। তাঁর দাবি, গত দুই বছরে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর কাছ থেকে মোট আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকা নেন রবিন।

অভিযোগে আরও বলা হয়, বিষয়টি স্মৃতির স্বামী জানতে পারার পর তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরে স্মৃতি অভিযুক্ত রবিনকে বিয়ের বিষয়ে চাপ দিলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং উল্টো বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন।

স্মৃতির অভিযোগ, গত ১৪ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে তিনি রবিনের মুঠোফোনে কল করলে তাঁকে গালাগাল করা হয় এবং খুন-জখমের হুমকি দেওয়া হয়।

অভিযোগকারী আরও দাবি করেন, বিষয়টি স্থানীয় লোকজনকে জানিয়ে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে তিনি ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিষয়টি স্থানীয়ভাবে তদন্ত করলে ঘটনার বিষয়ে সাক্ষী পাওয়া যাবে।

অভিযোগকারী মোছা. স্মৃতি আক্তার বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এখন বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযুক্ত রবিন কে মুঠোফোনে ফোন দিলে সে সাক্ষাতে কথা বলবে, পরে যোগাযোগ করা হলে সে স্থানীয় মনির কে দিয়ে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় এবং বলে মেয়ে যা পারে গিয়ে করুক।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক মশিউর জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category