ভালুকায় নিরাপদ খাদ্য আইনে ধামরাই মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ লাখ টাকা জরিমানা করেছে  ভালুকায় নিরাপদ খাদ্য আইনে ধামরাই মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ লাখ টাকা জরিমানা করেছে  – SF TV
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহ সুইমিং পুল প্রাঙ্গনে ডেঙ্গুর ভয়ানক বাসা চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি ভালুকায় মধ্যরাতে ককটেল বিস্ফোরণের পর বাড়িতে ভাঙচুরের অভিযোগ গফরগাঁও পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভা করতে চান ফখরুল হাসান সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গোপুদিয়া সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়ের মেয়েদের ফুটবল দলকে ক্রীড়া সামগ্রী প্রদান ময়মনসিংহ দক্ষিণে মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কমিটির মতবিনিময় সভা সারাদেশের ন্যায় মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহ দক্ষিণ জেলার সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভালুকায় নিরাপদ খাদ্য আইনে ধামরাই মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ লাখ টাকা জরিমানা করেছে 

আনোয়ার হোসেন তরফদার / ৯২ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

 

ময়মনসিংহের ভালুকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ‘আদি ধামরাই মিষ্টান্ন ভাণ্ডার’ নামের একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ভালুকা পৌরসভা এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়।

​উপজেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

​অভিযান সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা লঙ্ঘন করে সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বাজারজাত করে আসছিল আদি ধামরাই মিষ্টান্ন ভাণ্ডার। পরিদর্শনকালে কারখানায় নানা অনিয়ম ও ভোক্তাস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ প্রত্যক্ষ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলা (নম্বর: ৬৬/২০২৬) দায়ের করে কারখানার স্বত্বাধিকারী সুশান্ত পালকে (৩৮) তিন লাখ টাকা জরিমানা করা হয়। মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

​অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মাহাবুব আরিফিন রাফি, উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর শামসুল আলম রমিজ, পৌরসভার স্যানিটারি ইনস্পেক্টর শাহাব উদ্দিনসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাব ও মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, খাদ্য উৎপাদন ও পরিবেশনে আইন মেনে চলা বাধ্যতামূলক। জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে এমন কোনো অনিয়ম বরদাশত করা হবে না। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলাজুড়ে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category