• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
Headline
পূর্ববিরোধের জেরে হামলার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক ধোবাউড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ফুলবাড়ীয়ায় আলোচিত রায়হান হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, ২১ দিন পর পুলিশের হাতে দুই প্রধান আসামি গ্রেফতার ধোবাউড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ভালুকায় নিরাপদ খাদ্য আইনে ধামরাই মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ লাখ টাকা জরিমানা করেছে  ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো সেরা ওসি দুর্গাপুর থানার “খন্দকার শাকের আহমেদ” ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে এক্সারসাইজ ও মহড়া প্রদর্শন ফুলবাড়ীয়ায় এনসিপির আহ্বায়ক কমিটির ১২ নেতার পদত্যাগ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আনসার-ভিডিপি প্রশিক্ষণের ষষ্ঠ দিনে ইউএনওর অতিথি বক্তৃতা

ধোবাউড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বার্নার্ড সরকার / ৩০ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ধোবাউড়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান মানিক এর সঞ্চালনায় প্রধান অতিথি আলজ্ব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বক্তব্যে বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে দলীয় নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category