ভালুকায় জমি বিরোধে গাছের চারা তুলে ফেলার অভিযোগ ভালুকায় জমি বিরোধে গাছের চারা তুলে ফেলার অভিযোগ – SF TV
  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Headline
ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ ময়মনসিংহ ত্রিশাল উপজেলায় মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১০ দিন ব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষনের উদ্বোধন ফুলবাড়িয়ায় ৭ নভেম্বর জাতীয় বিল্পব ওসংহতি উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান  সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তালাক দিয়েছে স্বামী! ধোবাউড়ায় জাতীয় ৫৫তম সমবায় দিবস পালিত দক্ষিণ গফরগাঁও উপজেলায় মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালী ফুলবাড়িয়া পৌর ওয়ার্ড দলনেতা সাকিব এর আয়োজনে ২০০ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্পন্ন ভালুকার মল্লিকবাড়ী ইউপি নির্বাচন ঘিরে রুহুল আমিনের শোডাউন আগৈলঝাড়ায় মুসলিম পরিবারের বসতভিটায় মন্দিরের জমি ট্যাগ লাগিয়ে উচ্ছেদের পায়তারা

ভালুকায় জমি বিরোধে গাছের চারা তুলে ফেলার অভিযোগ

Reporter Name / ৩৩৮ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে গাছের চারা তুলে ফেলে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোছাঃ শামছুন্নাহার (৪৫) নামে এক নারী ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ গ্রামের লোহাবৈ মৌজায় অবস্থিত ওই ভোগদখলীয় জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শামছুন্নাহারের অভিযোগ, তাঁর স্বামী সাইফুল ইসলাম মারা যাওয়ার পর থেকে প্রতিবেশী মোঃ হাসমত আলী (৭০), আঃ রাজ্জাক (৪৮), মোঃ আমির হোসেন (৪০), মোঃ সুরুজ মিয়া (৩০) ও মোঃ হায়দার আলী (২৮) জমিটি দখলের চেষ্টা করে আসছেন।

জমিটিতে চাষাবাদ করতে গেলে অভিযুক্তরা বিভিন্ন সময় বাধা ও হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন শামছুন্নাহার। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিনি জমিতে গাছের চারা রোপণ করেন। পরে অভিযুক্তরা সেখানে গিয়ে রোপণ করা চারাগুলো তুলে ফেলেন এবং কয়েকটি চারা ভেঙে দেন বলে অভিযোগ করেন তিনি। এতে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

এ ছাড়া অভিযুক্তরা তাঁকে গালিগালাজসহ খুন-জখমের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছেন শামছুন্নাহার। জমিটি অভিযুক্তদের বাড়ির পাশে হওয়ায় যেকোনো সময় জোরপূর্বক দখল করে নেওয়ার আশঙ্কা রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার না করে অভিযুক্ত হাসমত আলী বলেন, ‘ওই ক্ষেতের দুই পাশেই আমার জমি। দুই জমির মাঝখানে আমি চারা রোপণ করতে দেব না। তাই আমি চারা তুলে ফেলেছি। তবে জমির সীমানা নিয়ে বিরোধ থাকায় পুনরায় জমি পরিমাপ করতে হবে।’

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান শামছুন্নাহার।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ ফোন করে অভিযোগ পাওয়ার বিষয়টি আমাদের জানা আছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category